স্বপ্নের সেতু দিয়ে মোটরসাইকেল বহনের অনুমতি মিললেও চলাচল বন্ধ থাকবে

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: স্বপ্নের পদ্মা সেতু ব্যবহার করে মোটরসাইকেল পরিবহন করা অনুমতি মিললেও বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

নতুন এ শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে সেতু মন্ত্রণালয়। শর্ত অনুযায়ী, সেতু দিয়ে মোটরসাইকেল বহন করা যাবে। কিন্তু চলাচল বন্ধই থাকবে।

মঙ্গলবার নতুন এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।

তিনি জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। তবে ট্রাক কিংবা পিক-আপ ভ্যানে করে পণ্য হিসেবে পরিবহনের সুযোগ রয়েছে।
আমরা এ ধরনের বাহনে মোটরসাইকেল ও তার মালিক বা চালককে সঙ্গে যেতে দিচ্ছি না। কারণ হিসেবে তিনি বলেন, এভাবে যেতে দিলে মালিক বা চালকরা মোটরসাইকেল নিয়ে সেতুতে নামার সুযোগ পাবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *