মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লার লাকসামে মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক বাবাকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ধর্ষক বাবাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আগের দিন রাতে নিজ এলাকা থেকে ধর্ষক বাবা সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক সুমন মিয়া কান্দিরপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টংগিরপাড় গ্রামের মাছ ব্যবসায়ী মৃত চাঁন মিয়া ছেলে।পুলিশ ও মেয়ের অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মাছ ব্যবসায়ী সুমন মিয়ার কুকর্মের কারণে তার প্রথম স্ত্রী চলে যায়। ওই সময় এক কন্যাকে রেখে যায় স্বামী সুমনের কাছে। পরে স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রী দিলরুবা ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করছেন।

এ সময় বাবা সুমন মিয়া মেয়েকে নানাহ প্রলোভনে দেখিয়ে তার সঙ্গে অপকর্মের চেষ্টা চালায়। একপর্যায়ে নানা ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এভাবে চলতে থাকে কয়েক মাস। এতে ভুক্তভোগী ওই মেয়ে প্রতিবাদ করলে তাকে বেঁধে মারধর করা হতো। বিষয়টি সে তার সৎ মাকে বললেও প্রতিকার পায়নি।

অবশেষে নিরুপায় হয়ে মেয়েটি গতকাল বৃহস্পতিবার ধর্ষক বাবার বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাতেই ধর্ষক সুমন মিয়াকে পুলিশ আটক করে।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর তাই সুক্ষ্মভাবে তদন্ত করা হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *