চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত দুইদিন ধরে মৃদু থেকে শীতল বাতাস প্রবাহিত অব্যাহত রয়েছে এ জেলায়।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে কুয়াশা না থাকায় সকালে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *