novanews24 এর প্রতিবেদন সত্য হলো বিপুল ভোটে জয় পেল শামসুর রহমান-লতা প্যানেল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে শামছুর রহমান- খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা নেতৃত্বাধীন সমমনা পরিষদের ১৮ জন প্রার্থী জয়ী হয়েছেন।

‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত- ফজলু পরিষদের শুধুমাত্র আবু তাহের ভারত জয় লাভ করেছে।

সোমবার (৩০ মে) রাতে ভোটগণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

পূর্বের নিউজ পড়তে এখানে ক্লিক করুন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে কারা যাচ্ছেন নেতৃত্বে

নির্বাচনে ৭২৪ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ১৪৪ জন ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

নব নির্বাচিত সভাপতি শামছুর রহমান পেয়েছেন ৩৯০ ভোট, সহ-সভাপতি খায়রুজ্জামান মধু পেয়েছেন ৩২৯ ও সাঃ সম্পাদক এমদাদুল হক লতা পেয়েছেন ৪১৯ ভোট।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/05/20220531_014109_resized.jpg

সোমবার (৩০ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেলের ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে লড়ছেন শামছুর রহমান-মধু-লতা পরিষদ, অন্য দিকে ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকে লড়ছেন সজন-ভারত-ফজলু পরিষদ।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি শামছুর রহমান বলেন, আমি এর আগেও এ সংগঠনের নেতৃত্ব দিয়েছি। সাধারণ ব্যবসায়ীদের আমার প্রতি আস্থা ভালোবাসা রয়েছে। যে কারণে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমি সাধারণ ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা তে যাতে তাদের সাথে থাকতে পারি সবার কাছে সেই প্রার্থনা কামনা করি।

 

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম বলেন, আজ সোমবার সকালে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৫ টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনা শেষ করা হয়। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হওয়ায় যোগ্যপ্রার্থীরায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ নির্বাচনে  ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে শামছুর রহমান- খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা নেতৃত্বাধীন সমমনা পরিষদের ১৮ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত- ফজলু পরিষদের আবু তাহের ভারত জয় লাভ করেছে। আমি আশা করি জয়ী প্রার্থীরা সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুখে পাশে থাকবে। এবং বেনাপোল বন্দর কে ব্যবসায়িক বান্ধব করে গড়ে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *