স্টাফ রিপোর্টার: যশোর পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান, রাত আটটা ৪০ মিনিটে বাবুলকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরন হচ্ছে। তবে তিনি তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং সন্ত্রাসীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।