নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।
রবিবার সন্ধ্যার সময় শহরের দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। তারপর বড় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা সাতদফা দাবি তুলে ধরেন।
যশোর সদর উপজেলা এনসিপির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহবায়ক নুরুজ্জামান,যুগ্ম সদস্য সচিব: সাজিদ সরোয়ার ও আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক:সালমা আক্তার আশা ও আব্দুল মতিন,দপ্তর সম্পাদক :তপু ইসলাম,সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহবায়ক ফিরোজ হাসান, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিব প্রমুখ।