যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, বিতরণ করা সামগ্রী যেন প্রকৃত রোগীরা পান এবং সম্পূর্ণ বিনামূল্যে এসব সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়।

হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর চাহিদা পূরণে হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বরাদ্দকৃত সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ ও প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *