দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারী
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-৬।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় নিরাপত্তা জোরদারে বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে।