যশোরে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি:দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় কোতোয়ালী থানার পশ্চিম পাশে রওনক চেম্বারের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলা যশোর জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি।
বক্তব্য তিনি বলেন, কালবেলা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকার মধ্যে একটি। কালবেলা পত্রিকা সফলতার সঙ্গে হাটি হাটি গুটিগুটি পায়ে চারটি বছর অতিক্রম করেছে।আমি আশা করি কালবেলা পত্রিকাটি আগামীতে আরো ভালো সংবাদ পরিবেশন করবেন। এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময়ে যশোরের কালবেলার উপজেলা প্রতিনিধি, অনেক গুনি সাংবাদিকসহ স্থানীয় সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।
নারায়ণপুর জামে মসজিদের ইমাম হারুন অর রশিদ বলেন, বলেন, সংবাদ জগতে কালবেলা একটি জনপ্রিয় গণমাধ্যম। পত্রিকাটি তাঁর প্রতিষ্ঠাকাল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে কালবেলা সবসময় সোচ্চার থাকবে বলে আমরা মনে করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।