বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোলে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত (১৭ সেপ্টেম্বর) ১২টা ২০ মিনিটে বেনাপোলের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে এ আগ্ন অস্ত্রসহ তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে মিরাজ গাইন স্বীকার করেছেন তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্র আইনের আরো একটা মামলার প্রক্রিয়া চলছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *