লংমার্চের ৭ দফা দাবি দেশের ১৮ কোটি মানুষের দাবি

নিউজটি শেয়ার লাইক দিন
লংমার্চের ৭ দফা দাবি দেশের ১৮ কোটি মানুষের দাবি-মোবারক হোসেন 
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী্য তৃতীয় লংমার্চ কোন একক দলের লং মার্চ নয়। এ লংমার্চে ৭ দফা দাবি দেশের মানুষের দাবি, জাতির দাবি।
দেশের ১৮ কোটি মানুষের দাবির লংমার্চ। সরকারের ৮ মাস সময়ে যেসব কাজ করতে পারতো। তার ধারে কাছেও যায়নি। সরকার যদি এখনো গণমানুষের কথা না ভাবে, তাহলে লংমার্চের সাত দফা দাবি, এক দফা দাবিতে পরিণত হতে পারে।
বুধবার (২৮ই অক্টোবর) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে এই লংমার্চ শুরু হবে। এরপর এটি ঢাকা থেকে যাত্রা শুরু করে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। দুপুর তিনটা দিকে যশোর মুড়লীর মোড় পথসভা অনুষ্ঠিত হবে। এ পথ সভায় দেড় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এছাড়া কুষ্টিয়া যাওয়ার পথে দুই হাজারের অধিক নেতাকর্মীদের গাড়ি বহরকে স্বাগত জানাতে রাস্তার দুই ধারে থাকবেন কয়েক লক্ষ মানুষ।  দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, যশোর বাঘারপাড়া- অভয়নগর ৪ আসনের সংসদ সদস্যও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, এনসিপির যশোরের অবয়ব নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের যশোরের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির যশোরের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
মত বিনিময় সভার সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রসুল।

উল্লেখ্য, এর আগে এই ১১ দলীয় জোটের উদ্যোগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর অভিমুখে দুটি সফল লংমার্চ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ঢাকা- কুষ্টিয়া ১১ দলের জোটের এটি তৃতীয় লং মার্চ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *