বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কারা যাচ্ছেন নেতৃত্বে

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু: বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রধান স্থলবন্দর বেনাপোল। এ বন্দর দিয়ে প্রতিদিনই কয়েক শত কোটি টাকার মালামাল ভারত থেকে আমদানি করা হয়ে থাকে। রপ্তানি করা হয় দেশ থেকে নানা ধরনের পণ্য।

আমদানি ও রপ্তানির কাজে বাংলাদেশ কাস্টমসের সহযোগী হিসেবে বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট। এ কাজ পরিচালনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল বন্দরে  আট শতাধিক ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টেরর লাইসেন্স প্রদান করে রেখেছেন। নানা সময়ে নানা অনিয়মের কারণে কাস্টমস কর্তৃপক্ষ বেশকিছু লাইসেন্স বাতিল করেছেন। আবার কিছু লাইসেন্স বাতিলের প্রক্রিয়াধীনও রয়েছে। ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টের স্বার্থ রক্ষার্থে বন্দরের লাইসেন্সধারীদের সব থেকে বড় একটি সংগঠন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/05/4212022204745.jpg

শক্তিশালী এই সংগঠনটি একটি সাংগঠনিক কায়দায় পরিচালিত হয়ে থাকে। এর জন্য রয়েছে দক্ষ এবং মেধা ভিত্তিক কমিটি। প্রতি তিন বছর অন্তর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব ঠিক করে দেন সাধারণ সদস্যরা। বৃহত্তর এ সংগঠনটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। এরপরে নানা কারণে প্রায় ৫ বছর যাবত এ সংগঠনের আর নির্বাচন হয়নি। সদস্যদের আপত্তি ও করোনাভাইরাস সহ নানা কারণে দীর্ঘদিন ধরে সংগঠনের নির্বাচন স্থগিত থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন>>শিল্পকলা একাডেমির ৫ লাখ টাকা ভাগ-বাটোয়ারা

এক পর্যায়ে সংগঠনটির কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, আসছে আগামী ৩০শে মে ২০২২ ইং সোমবার শক্তিশালী এই সংগঠনটির সাধারণ নির্বাচন। নির্বাচন পরিচালনার জন্য রয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রবিউল আলম, কাজী শাহজাহান সবুজ ও ফারুক হোসেন উজ্জল। ৭২৪ জন সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রি-বার্ষিক এই নির্বাচনে তাদের মনোনিত প্রার্থীকে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবেন।

৩০ শে মে বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের ভবনে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ২০২২-২০২৪ ইং এর ত্রি- বার্ষিক নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ নির্বাচনে এ দু’টি প্যানেলে ১৯ টি পদের জন্য লড়তে যাচ্ছেন ৩৪ জন প্রার্থী।

এর মধ্যে আনারস প্রতীক নিয়ে “শামসুর রহমান-মধু-লতা “সমমনা সম্মিলিত-সমন্বয় পরিষদ” এবং ছাতা প্রতিক নিয়ে “সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদ” নির্বাচনে লড়াইয়ে মাঠে নেমেছেন।

আরো পড়ুন>>যশোর রেলের টিকিট প্রত্যাশী যাত্রীদের ভোগান্তির শেষ কোথায় ?

আনারস প্রতীক নিয়ে “শামছুর রহমান-মধু-লতা “সমমনা সম্মিলিত-সমন্বয় পরিষদে” সভাপতি পদে লড়ছেন আলহাজ্ব শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক লতা নির্বাচনের মাঠে সরব রয়েছেন। এ প্যানেলে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে আলহাজ্ব কামাল উদ্দিন শিমুল, সহ-সভাপতি পদে আলহাজ্ব মহাসিন মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব জামাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক পদে এনামুল হক মুকুল, সহ-অর্থ সম্পাদক পদে শাহাবুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোঃ আব্দুল লতিফ, কাস্টমস বিষয়ক যুগ্ম-সম্পাদক পদে আলহাজ্ব আলমগীর সিদ্দিক, দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেরুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মোঃ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর সেলিম, চেকপোস্ট ও আন্তর্জাতিক বন্দর বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সুলতান মাহমুদ বিপুল, প্রচার-প্রকাশনী ও প্রযুক্তি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সৌরভ, নির্বাহী সদস্য প্রার্থী আলহাজ্ব আমিনুল হক আনু, নির্বাহী সদস্য প্রার্থী সাদিয়া রহমান সেতু নির্বাচনের মাঠে সরব রয়েছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/05/421202220487.jpg

ছাতা প্রতীক নিয়ে “সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদে” সভাপতি পদে লড়ছেন আলহাজ্ব মফিজুর রহমান সজন, যুগ্ন সাধারন সম্পাদক পদে আবু তাহের ভারত ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচনের মাঠে রয়েছেন। এছাড়া এ প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদুর রহমান লালটু, সহ সভাপতি পদে আলী কদর সাগর, সহ-সভাপতি পদে হাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক পদে আবু তাহের ভারত, যুগ্ন সাধারন সম্পাদক পদে আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক পদে রাশেদুজ্জামান বাপ্পি, সহ-অর্থ সম্পাদক পদে রফিকুল ইসলাম, কাস্টম বিষয়ক সম্পাদক পদে আব্দুল মুত্তালিব, কাস্টম বিষয়ে যুগ্ম-সম্পাদক পদে আব্দুল সামাদ, বন্দর বিষয়ক সম্পাদক শরিফুল আলম নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশতিয়াক মোহাম্মদ শিল্পী, দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম, চেকপোস্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রয়েল, প্রচার প্রকাশনী ও প্রযুক্তি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, নির্বাহী সদস্য পদে তৌহিদুর রহমান, নির্বাহী সদস্য পদে আলিমুর রাজি রাজিব নির্বাচনের মাঠে সরব রয়েছেন।

আরো পড়ুন>>যশোর মহিলা কর্মজীবী হোস্টেলের তোষক কান্ড, সিঙ্গেল ১তোষকের দাম ৩৩০০ টাকা !

বেনাপোলের একাধিক সিএন্ডএফ এজেন্ট মালিকদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ নেতারা নির্বাচন করেন নিজের স্বার্থের জন্য। এসব নেতারা নির্বাচনের আগে ভোটারদের নিকটে খুবই দৌড়ঝাঁপ মারে। ভোটারদের কাছে গিয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ধরনা ধরে থাকেন। নির্বাচনের পরে গিয়ে তাদের কোন কাজেই আসে না। নির্বাচনের পরে জয়ী নেতারা এই পদ-পদবী ব্যবহার করে কাস্টমস সরকারের কাছে নিজেরা নানা সুবিধা গ্রহণ করে থাকেন। অথচ সাধারণ সিএন্ডএফ ব্যবসায়ীরা কোন সমস্যায় পড়লে অধিকাংশ ক্ষেত্রেই এসব নেতারা ছলচাতুরি করে এড়িয়ে যান। তবে আলহাজ্ব নুরুজ্জামান, শামছুর রহমান,এমদাদুল হক লতা একটু ভিন্ন। সাধারণ সিএন্ডএফ ব্যবসায়ীরা কোন ধরনের সমস্যা সম্মুখীন হলে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতার চেষ্টা করেন। তাই ছাড়া অন্য কোন নেতাদের ব্যবসায়ীদের সমস্যার সময়ে এগিয়ে আসতে দেখা যায় না। যে কারণে এ নির্বাচনে শামছুর রহমান-মধু-লতা “সমমনা সম্মিলিত-সমন্বয় পরিষদের প্রার্থীদের নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি।

আগামীর ৩০মে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উভয় প্যানেলের প্রার্থীরা বেনাপোল-ঢাকা,রাজশাহী,ভোমরা,দর্শনা,বুড়িমারী, সিলেট ওচট্টগ্রামের ভোটারদের কাছে গিয়ে তাদের নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি প্রদানের কর্মসুচি চালিয়ে যাচ্ছে। ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে নির্বাচনী প্রার্থীদের গতিবিধি আরো বেড়েই চলেছে। তবে এবারে স্থানীয় ভোটারদের কিছু অভিযোগ রয়েছে। নেতারা স্থানীয় সিএন্ডএফ এজেন্ট মালিকদের তেমন গুরুত্ব না দিয়ে অধিকাংশ নেতারই ঢাকা, চিটাগাং, রাজশাহী, মংলা ও সিলেটের ভোটারদের কাছে দৌড়ঝাঁপ দিতে ব্যস্ত রয়েছে।

আরো পড়ুন>>৬৪ হাজার বেকারের থেকে কোটি টাকার ব্যাংক ড্রাফট: ৬ বছরেও হয়নি পরীক্ষা 

আনারস প্রতীক নিয়ে “শামসুর রহমান-মধু-লতা “সমমনা সম্মিলিত-সমন্বয় পরিষদের” সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শামসুর রহমান বলেন, আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি ব্যবসায়ীদের নানা অসুবিধার বিষয়টি বুঝি। তাই সাধারণ সিএন্ডএফ ব্যবসায়ীদের নানা অসুবিধার বিষয়গুলো মাথায় রেখে আমি আবারও নির্বাচনে নেমেছি। বিশেষ করে বন্দরের অব্যবস্থাপনা এবং বন্দরের নানা অসঙ্গতির কারণে অধিকাংশ আমদানিকারকরা এ বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছে। ব্যবসায়ীরা তাই সাতক্ষীরা, হিলি, মংলা, চিটাগাংসহ অন্যান্য বন্দর ব্যবহার আগ্রহী হয়ে উঠছে। এর প্রধান কারণ ভারত থেকে এক ট্রাক মাল বাংলাদেশে প্রবেশ করতে ভারতের পেট্রোল ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করতে হয়। আর প্রতিদিন একটি ট্রাক ডেমারেজ বাবদ আমদানিকারককে গুনতে হয় ২ হাজার টাকা করে। যদি ২০ দিন একটি ট্রাক পেট্রাপোল বন্দরে অবস্থান করে তাহলে ওই ট্রাকটির ডেমারেজ গুনতে হয় ৪০ হাজার টাকা। এরপর বেনাপোল বন্দরে নিয়ে আসার পরে মালামাল রাখার জায়গা থাকে না। অনেক সময় খোলা আকাশের নিচে মালা মাল আনলোড করতে হয়। না হয় মালামাল বোঝাই ট্রাকটি কে কয়েকদিন বন্দরের সামনের রাস্তায় মালামাল বোঝাই নিয়ে অবস্থান করতে হয়। সেক্ষেত্রেও মালামাল বোঝাই ট্রাকটিকে ডেমারেজ গুনতে হয়। এটা আর একটা বড় সমস্যা। যে কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছে । তাছাড়া বিভিন্ন সময়ে দেখা গেছে বন্দরের ও কাস্টমসের কর্মকর্তাদের নানা ধরনের হয়রানির কারণে মালামাল যথাসময়ে আমদানিকারকের কাছে পৌছাতে পারে না।  তাই আমি নির্বাচনে জয়ী হলে এই সমস্যা সমাধানের জন্য যা কিছু করার আমি করবো। এক কথায় বন্দরকে ব্যবসায়িক বান্ধব করে গড়ে তুলবো। আমি এর আগেও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলাম। সাধারন সিএন্ডএফ ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছেন। তাদের সমর্থন পেয়ে আমি আবারও নির্বাচনের প্রার্থী হয়েছি। এ নির্বাচনে আমাকে তারা জয়ী দেখতে চান। আমি আশা করছি এ নির্বাচনে আমিসহ আমার প্যানেলের অধিকাংশরাই জয়লাভ করবে। আমাদের বিপরীত প্যানেলে যারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যাশা অনুযায়ী সাধারণ ব্যবসায়ীদের সেবা দিতে না পারায়।অধিকাংশ ব্যবসায়ী তাদের উপর সন্তুষ্ট নয়। যে কারণে ৩০ শে মে-তে অনুষ্ঠিত নির্বাচনে আমার প্যানেলের অধিকাংশরাই বিপুল ভোটে জয় পাবে বলে তিনি জানান।

আরো পড়ুন>>অস্ত্রসহ আটক আজিমের ভাই ফুটপাতের মুড়ি-ভাজা বিক্রিতা থেকে কোটি কোটি টাকার মালিক

ছাতা প্রতীক নিয়ে “সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদের” সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মফিজুর রহমান সজন বলেন, নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত আছি। যেহেতু মোট ভোটারের প্রায় অর্ধেকের বেশি বেনাপোলের বাইরে। তাই সেই সমস্ত ভোটারদের কাছে যেতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম। তাদের সুখে দুখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আশা করছি এবারের নির্বাচনেও ভোটাররা আমাকে ও আমার প্যানেলের অন্যান্য প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবেন বলে তিনি জানান।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতি মধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত। এরপরই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি সব ঠিক থাকলে আগামী ৩০শে মে এর নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *