ইফাদ হাসান সাজিম:যশোরে অস্ত্র গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
রবিবার (২৩শে আগস্ট) দিবাগত রাত ৮ঃ৫০ মিনিটে জেলার অভয়নগর উপজেলার চলিশিয়া বাগমারা হালিমের মোড়ে জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বৈকারা এলাকার নেছার আলী খাঁ এর ছেলে মোঃ বিল্লাল খাঁ (৩৬)ও ধোপাদি গ্রামের মুক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করেন। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোটরসাইকেল ও জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা অভয়নগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কার্যাবলী পরিচালনা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন শেখ ও বিল্লাল খাঁ কে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তার নিজ পরিহিত জিন্সের প্যান্টের ভিতর থেকে একটি দেশীয় তৈরী ওয়ান সুটারগানও দুই রাউন্ড তাজা গুলি বের করে দেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে জুয়েল গাজী কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থান থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়।