যশোরে ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী গ্রেফতার হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজর“ল ইসলামের ছেলে হেদায়র“ রহমান (৩৮)।

 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

প্রেস রিলিজ সূত্রে উল্লেখ করা হয়, শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ভোরে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে এবিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন এসব স্বর্ণের তারা মোটা অংকের অর্থের বিনিময়ে তারা ভারতে পাচার উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে তাদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদেরকে থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কবির হোসেন স্বর্ণ প্রচারে মামলা দিয়ে তিনজনকে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *