যশোরে মাটি খুঁড়তেই বোমার বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণে আব্দুর রাজ্জাক (৩৫) ও আকবর (৫৫) নামে দুই শ্রমিক আহত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত শ্রমিক আব্দুর রাজ্জাক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে ও আকবর আলী একই এলাকার মোহাম্মদ গাজীর ছেলে।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। এক পর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন শ্রমিক আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা নাশকতা করার জন্য বোমাগলো সেখানে লুকিয়ে রেখেছিল। তবে কারা সেগুলো সেখানে লুকিয়ে রেখেছিল সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধী বিরুদ্ধে আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *