যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক ও হেলপার আহত

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক ও হেলপার আহত

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক অগ্নিদগ্ধ এবং হেলপার কাচের আঘাতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল সড়কের হামিদপুর নুরিতলা নামক স্থানে ঢাকা থেকে যশোরগামী ওই পিকআপ ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করলে এ ঘটনা ঘটে। আহত চালক রাজিব (৪৫), যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। হেলপার হৃদয় (৪০), ঝিকরগাছা গ্রামের জনি শেখের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে যশোরগামী ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ নম্বরের কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে কলাবাগান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা গ্লাস দিয়ে ভেতরে প্রবেশ করে চালকের পাশে বিস্ফোরিত হলে গাড়িতে আগুন ধরে যায়। এতে চালক রাজিবের পিঠ, মুখ ও হাত অগ্নিদগ্ধ হয়। হেলপার হৃদয় গাড়ির কাচের আঘাতে আহত হন।

খবর পেয়ে চানপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চালক রাজিব বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *