যশোরে ওয়ান শুটারগান পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার।
শনিবার রাত (১৫ই নভেম্বর) ১১টার দিকে ঝিকরগাছার নাভারন এলাকায় রাকিবের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন যশোর এসআরবি-৬ এর সদস্যরা।
গ্রেফতার রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যশোর এসআরবি-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি ওয়ানশুটার গান পিস্তল সহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।