সরকার আসে, সরকার যায়; ভবদাহের জলাবদ্ধতার নিরাশন হয় না–এ্যনি

নিউজটি শেয়ার লাইক দিন

সরকার আসে, সরকার যায়; ভবদাহের জলাবদ্ধতার নিরাশন হয় না–এ্যনি

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: অনেক সরকার আসছে, অনিক সরকার গেছে কিন্তু ভবদাহের জলাবদ্ধতার সমাধান হয়নি। বিগত সরকারের আমলে ১৭ বছর পার হয়ে গেছে কিন্তু এই অঞ্চলের জনগণের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিল যে, বিশ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃ খনন করা হবে। আমরা ক্ষমতায় আসার ৮ মাসের মাথায় জনগণের সেই প্রত্যাশা পূরণ করেছি। বিভিন্ন জেলায় খাল খন ও পুনঃ খনন করেছি।

শনিবার বিকাল ৪ টার সময় যশোর জেলার অভয়নগর উপজেলার ভবদাহ সুইচগেট এলাকার ভবদাহ মহাবিদ্যালয়ের মাঠে এ সব কথা বলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যনি।

তিনি আরো বলেন  ১৭ বছর যারা ক্ষমতায় ছিল তারা ব্যক্তিস্বার্থের জন্য কাজ করেছে। বড় বড় প্রকল্প দিয়ে দুর্নীতি করেছে। তারা জনগণের কথা ভাবেনি। বিএনপি সরকার জনগণের সরকার। তাই জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য খাল খনন ও পূর্ণ খননের কাজ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা ভবদহ পাড়ের মানুষের কথা চিন্তা করে পানি নিষ্কাশনের জন্য নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করছি সেই প্রকল্প গুলো বাস্তবায়ন হলে, এই অঞ্চলের ১০ থেকে ১২ লক্ষ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের হাত শক্তিশালী হলে, রাষ্ট্র শক্তিশালী হবে। জলাবদ্ধতা দূর করে কৃষিতে উৎপাদন বাড়াতে পারলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজেই ভবদাহের জলাবদ্ধতার বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে খোঁজখবর নিচ্ছেন। যে কারণে আজ যশোরে একসঙ্গে চার মন্ত্রী ও একজন সচিব উপস্থিত হয়েছি। ভবদাহের দুঃখ দুর্দশা লাঘব করতে। জলবদ্ধতা দূর করতে পারলে এই অঞ্চলে বিপুল পরিমাণে ফসল উৎপাদন সম্ভব হবে। এ ফসল রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি সহ বাংলাদেশ সরকারের চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সচিব। আরো উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, মনিরামপুর পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট এনামুল গাজী, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার রাত আটটায় চার মন্ত্রী ও একজন সচিব সহ বিমান যোগে যশোর পৌঁছান।
আটটা ত্রিশে যশোর সার্কিট হাউস পৌঁছে রাত যাপন করেন। শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ভবদাহ পাড়ের ১২ লাখ মানুষের জীবনমান উন্নয়নেতারা বিভিন্ন অংশীজনের আলোচনা সভায় অংশ নেন। অভয়নগরের ভবদাহ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে তারা যশোর সার্কিট হাউসে প্রবেশ করেন। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *