যশোরে ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ এসব ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, তদন্ত ওসি মনিরুজ্জামান , পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন

স্থানীয়রা জানান, ওই এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। ওই জমিতে বাড়ি নির্মানের কাজ চলছিলো। সোমবার পাইলিং করতে যেয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামখুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে।

ওই জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরনবী, ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। পরে ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিলো। দূর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।

এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবার মোতালেব ওরফে বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। এরমাঝে আজ শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, স্থানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাউকে হত্যা করে ভর্তি করে মাটিতে পুঁতে রাখা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *