সাগরে এক জালে ধরা পরলো ৫০ লাখ টাকার ইলিশ

নিউজটি শেয়ার লাইক দিন
বরগুনা প্রতিনিধি: গহীন সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ে। তবে একটিমাত্র জালে ১৭০ মন ইলিশ মাছ ধরা পড়েছে এবার বঙ্গোপসাগরের এক জেলের জালে।
বিষয়টি জেলে পল্লীতে তুমুল উচ্ছ্বাস যুগিয়েছে। বরগুনার জেলে পল্লীগুলোতে এখন সবারই মুখে মুখে এই বিরল ঘটনা। আর এসব ইলিশ মাছের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় বরগুনায় ওই জেলে ট্রলারের মাঝি কে ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছে।

আরো পড়ুন>>কেশবপুরে ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

গত রবিবার (২২ আগস্ট) রাতে ফেলা জালে পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামের মাছ ধরা ট্রলারে মাছগুলো ধরা পড়ে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ দরে প্রায় ৫০ লাখ টাকায় কিনে নেন ১৫ জন পাইকার।

এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন বলেন, শনিবার (২১ আগস্ট) পাথরঘাটা থেকে রসদ নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। রবিবার রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়। এ বিপুল পরিমাণে মাছ পাওয়া জালের মালিক আমাকে খুশি হয়ে ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছে। আমি এটা পেয়ে ভীষণ খুশি হয়েছি। এমনকি আমার পরিবারও চরম আনন্দিত। আমি আল্লাহর কাছে প্রার্থনা কামনা করি। যেন প্রত্যেকের জালে বিপুল পরিমাণে মাছ ধরা পড়ে এবং জেলেপাড়ায় সুখ-শান্তি ফিরে আসে।

আরো পড়ুন>>জেলের জালে ধরা পড়লো সাড়ে তিন লাখ টাকা মূল্যের বাঘাইড়

এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটার এনামুল হোসাইন জানান, এখন ইলিশের ভরা মৌসুম। তারপরও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। যে কারণে জেলেরা গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাচ্ছে। তার পরেও তেমন কোন মাছ পাচ্ছে না। কিন্তু রোববারের এই ঘটনা বরগুনর জেলেপাড়ায় উৎসাহ তৈরি হয়েছে। সবাই এখন গভীর সমুদ্রে মাছ ধরতে ইচ্ছা প্রকাশ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *