স্বামী-স্ত্রী মিলে আইনজীবী মিজান ফেনসিডিলের ব্যবসা করতেন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা বাগআঁচড়া এলাকায় ২২বোতল ফেনসিডিলসহ যশোরের বহুল আলোচিত আইনজীবী মিজানুর রহমান বিপ্লব আটক হয়েছে।বুধবার বিকালে উপজেলার টেঙ্গারাইল এলাকা থেকে বাগআঁচড়া থানা পুলিশ তাকে আটক করে। মিজানুর রহমান বিপ্লব যশোর স্টেডিয়াম পাড়া এলাকার লুৎফুর রহমানের ছেলে। পুলিশ বলছে স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মিজানুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

বিশেষ একটি সূত্র জানিয়েছে, আইনজীবী মিজানুর রহমান বিপ্লব একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদকাসক্ত হ ওয়া সে কয়েক বছর আগে এক মাদক ব্যবসায়ী নারীকে দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে সে তার প্রথম স্ত্রী কে রেখে মাদক ব্যবসায়ী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যশোর স্টেডিয়ামপাড়া বসবাস করেন। মাদক ব্যবসায়ী ও স্ত্রীর গ্রামের বাড়ি এলাকায়। ওই নারী আদালত প্রাঙ্গণে মাদক সরবরাহ করে বলে জানিয়েছে একাধিক সূত্র।

যশোর শার্শা বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিস ইনচার্জ উত্তম কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আইনজীবী মিজানুর রহমান বিপ্লব একটি মোটর সাইকেল যোগে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এ সময় ফোর্স নিয়ে জামতল টেঙ্গারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করাা হয়। এসময় তার কাছ থাকা একটি ব্যাগে তল্লাশি করে ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। রাতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করাা হয়েছে। প্রাথমিকভাবেে জিজ্ঞাসাবাদে তিনিি স্বীকার করেছেেন তার দ্বিতীয়় স্ত্রী একজন মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রীর ব্যবসার কাজে সহযোগিতা করে আসছিলেন বলে তিনি জানান।

শাশা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম আইনজীবীকে মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আইনজীবী মিজানুর রহমান বিপ্লব একজন মাদকসেবী জানতাম কিন্তু মাদক সেবনের পাশাপাশি সে যে মাদক ব্যবসা করে গতকাল রাতেই শুনেছি। এর পর পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা সময় গ্রাহক হয়রানি ও আদালতের কাগজ কাগজপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এর আগেও আদালতের কাগজ পত্র জালিয়াতির অভিযোগে তাকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছিল বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *