যশোরে ২২’শ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: যশোরে ২২’শ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে থেকে ২৯শে অক্টোবর) রাত আটটা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার কয়েকটি স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেপ্তার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
শুক্রবারে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে
২৮শে অক্টোবর রাত ৯ টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ)/ বাবলা দাস, এএসআই (নিঃ)/ রিপন আলীর সমন্বয়ে একটি চৌকস টিম সদর উপজেলার ৯নং আরবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মন্ডলগাতী নিউ আকিজ পেট্রোলিয়াম লিঃ এর সামনে যশোর টু বেনাপোলগামী পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াছিন গাজী (২৬) এবং মোঃ আব্দুল গফ্ফার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছেন। আটক ইয়াসিন গাজী যশোর শার্শা উপজেলার কোটা, বাগুড়ী (পশ্চিম কোটা) গ্রামের হাফিজুর রহমানের ছেলেও আব্দুল গাফফার একই এলাকার আব্দুর রশিদের ছেলে। এ সময়ে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্য।
একই দিনে রাত ৯ টার দিকে, গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম শংকরপুর ছোটনের মোড়ে হযরত ওসমান (রঃ) মসজিদের সামনে ৩০ পিচি ইয়াবার ট্যাবলেট সহ মোঃ বাদশা মিয়া (২৯)কে গ্রেপ্তার করেন। সে শংকরপুর জমাদ্দার পাড়া জালাল মাতব্বরের ছেলে।
একই দিনে ভোর চারটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শংকরপুরে ইয়ার আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল মাদক দ্রব্যসহ শহিদুল ইসলাম(৫০)কে গ্রেপ্তার করেন। সে জেলার শার্শা উপজেলার রুদ্রপুর দক্ষিণপাড়া এলাকার মৃত জহুর আলী মোল্লার ছেলে।
অন্যদিকে ২৯শে অক্টোবর রাত একটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/শেখ হাদিউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে চাচড়া বাজার মোড় টু শঙ্করপুর বাস টার্মিনালগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুর ইসলাম ফাইম (১৯)কে গ্রেফতার করেন। সে যশোর রেলগেট চোরমারা দিঘির পশ্চিম পাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, যশোরে দায়িত্ব গ্রহণের পরে মাদক কারবারী সহ অপরাধীদের সনাক্ত ও ধরতে যশোর জেলা গোয়েন্দা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে আরো কঠোর অভিযান চালানো হবে বলেও তিনি জানান।