লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: এগারো দলীয় জোটের লং মার্চ সফল করার লক্ষ্যে আজ যশোর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে লং মার্চের বার্তা পৌঁছে দেওয়া এবং কর্মসূচিকে সফল করতে জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম,
যুগ্ম সদস্যসচিব ফারহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল ইসলাম অমিত, সদর উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মিনহাজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সহ অন্যান্য নেতাকর্মীরা।

জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে এগারো দলীয় জোটের লং মার্চ সফল করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে যশোর জেলা এনসিপি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *