স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬ এর সদস্যরা। আটককৃতরা হলেন, ভবারবেড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৭) ও একই এলাকার মৃত্যু ইয়াকুব আলী সরদারের ছেলে কামাল হোসেন (৩৫)।
যশোর র্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক হওয়া দুই ব্যক্তিই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা ফেনসিডিল কেনাবেচা করছে। এসময়ে ফোর্স নিয়ে বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান মাদক মামলার আসামিকে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।