নিজস্ব প্রতিবেদক: পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করা হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) যশোর জেলা যুবলীগের উদ্যোগে শহর লালদিঘির পাড় থেকে শুরু হয়ে পাইপ পট্টি হাজী সুমনের বাড়ির সামনে এ মিছিল করা হয়।
খোঁজখবর নিয়ে জানা যায়, আত্মগোপনে থাকা হাজী মোঃ আলমগীর কবির সুমনের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে যশোর বেশ কয়েকজন নারী পুরুষকে নিয়ে এ মিছিল করেন ।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরাও জেনেছি। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের আস্ফলন কখনোই বরদাস্ত করা হবে না। তাদের তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।