যশোরে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ইউসুফের বাড়ির গোয়াল ঘরের পিছন থেকে একটি শপিং ব্যাগে থাকা এ ককটেল দুটি উদ্ধার করে পুলিশ।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ককটেল দু’টি উদ্ধার করা হয়েছে। বোমা ডিস্প্র জল টিমকে খবর দেয়া হয়েছে। তাছাড়া এ ককটেল দুটি কে বা কারা ওখানে রেখেছে। সে বিষয়ে তদন্ত চলছে। এরপরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *