রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশিক্ষণ প্লেনটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। শনিবার দুপুর তিনটার দিকে হঠাৎ করে বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে । বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। দুজনে সুস্থ আছেন। এ দুর্ঘটনার কারণে সম্যকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে রাজশাহীতে। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিমানের ফ্লাইং একাডেমির কর্মকর্তারা তদন্ত করছে। এরপরে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *