স্টাফ রিপোর্টার: মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন, যশোর সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, যশোর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।