বেনাপোলে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  যশোরের বেনাপোলে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান সংগ্রাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

রোববার (১৯শে ফেব্রুয়ারী ২০২৩) রাত ৯ টার দিকে বেনাপোল ডাবলু মার্কেটের সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এসব মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে বেনাপোল ভবেরবেড় মধ্যপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত মেহেদী হাসান সম্রাট বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাত ৯ টার দিকে জানতে পারি সে ইয়াবা ট্যাবলেট বেচাকানোর উদ্দেশ্যে বেনাপোল ডাবলু মার্কেটের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *