বেনাপোলে যাব্বজীবন সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার হয়েছে।

বুধবার (২২ শে ফেব্রুয়ারী ২০১৩) রাতে বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল সাদিপুর গ্রামের খোকনের ছেলে সোহেল রানা, বেনাপোল শিকড়ি গ্রামের সালাম সরদারের ছেলে রুহুল আমিন ও বেনাপোল রেলস্টেশন বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীরা আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলো। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *