স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিলও প্রাইভেটকারসহ মুনসুর আলী দালাল (৬২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বুধবার (২২শে ফেব্রুয়ারী ২০২৩) ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার শার্শায় উপজেলার বাগুড়ী এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য সহ তাকে আটক করেন। সে বাগুড়িয়া এলাকার মৃত হারুন আর রশিদের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ফেনসিডিলসহ আটক মুনসুর আলী দালাল যশোর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। বুধবার ভোরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণের ফেনসিডিল নিয়ে নিজ বাড়ি থেকে যশোরের দিকে আসবে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোলাইমান আক্কাস, এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম ভোর সাড়ে পাঁচটার দিকে শার্শা বাগুড়িয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একশ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।