বাঘারপাড়ায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় বিলের মাঝে মাছের ঘেরের ভিতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে । মঙ্গলবার সকাল ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম  দশপাকিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে বাঘারপাড়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন লোক বিলের মধ্যে ধান রোপণের জন্য মান। এ সময় বিলের মাঝে একটি মাছের ঘেরের পাশে কলমি লতার ভিতরে নারীর মৃতদেহটি দেখতে পায়। সাথে সাথে তারা বাঘারপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল আটটার দিকে নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তবে এখনো পর্যন্ত ওই নারীর কোন পরিচয় মেলেনি বলে স্থানীয়রা জানান। ওই নারীর পরানে লাল রঙের পোশাক রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছে বাইরের কোন এলাকা থেকে ওই নারীকে ওইখানে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

বাঘারপাড়া থানার অফিস ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাইরে কোথাও থেকে নিয়ে ওই নির্জন স্থানে তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাঘারপাড়াা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে  বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *