বেনাপোলে ৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৯০ বোতল ফেনসিডিলসহ আলাউদ্দিন হোসেন আশিক (২২)ও নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে বেনাপোল দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক আলাউদ্দিন হোসেন আশিক বেনাপোল কাগজপুকুর এলাকার রজব আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক হওয়া আলাউদ্দিন হোসেন আশিক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ফেনসিডিল কেনাবেচাা করছে। এসময়ে ফোর্স নিয়ে দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান মাদক মামলার আসামিকে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *