‘পুলিশের চাকুরি’ আমানত মনে করি-এসপি মাসুদ আলম

নিউজটি শেয়ার লাইক দিন

‘পুলিশের চাকুরি’ জনগণের আমানত মনে করি-এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক: পুলিশের চাকুরিকে জনগণের আমানত মনে করি। সেই লক্ষ্যে জনমানুষের কাজ করে আসছি। আগামী দিনগুলোতে সেই ধারা অব্যাহত রাখতে চাই।

একজন পুলিশ সুপার হিসেবে মানুষের কল্যাণের কাজ করাকে ইবাদত’ মনে করি। তাই আমার উপরে দেওয়া দায়িত্ব যথার্থ পালন করার চেষ্টা করি। আর সেই জনগণের দায়িত্ব পালন করে আমি এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই।’

বুধবার (১০ই জুলাই) বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যশোরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে কেউ আমার আপন, কেউ আমার পর নয়। যাদের বিরুদ্ধেই অপরাধের প্রমাণ পাব তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করব। ‘আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে, আমরা সেই তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি, যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত ৮ জুলাই পুলিশ সুপার মো. মাসুদ আলম যশোরে যোগদান করেন। এর আগে এ পুলিশ সুপার মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *