যশোরে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নরী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোর আকিকুল ইসলাম ওরফে আবি (৪৮) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু দেহ উদ্ধার হয়েছে। বুধবার গভীর রাতে শহরের রেলগেট মডেল মসজিদ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

সে ঝিকরগাছার পায়বাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে যশোর মডেল মসজিদের সামনে ষষ্ঠী এলাকায় গিয়ে মৃতদেহটি একটি ড্রেনের পাশে পড়ে থাকতে দেখাতে পায়। পরে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার ঘাড়ে আঘাতের চিহ্, এবং মুখে কাদামাটি লেগে থাকতে দেখা যায়। এ ঘটনায় ডিবি পুলিশ সুফিয়া বেগম নামে এক নারীকে হেফাজতে নিয়েছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। ঘটনায় জড়িত থাকার দায়ে এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেননি। মামলা করলে পুলিশ তদন্তে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *