বেনাপোল সীমান্তে দশটি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন মনো (৫০) নামে এক পাচারকারী আটক হয়েছে।
মঙ্গরবার (৯ জুলাই) সাকাল ৭ টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সামনে বাঁশ বাগানের ভিতর থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে ওই গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯টি স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮ লক্ষ ৮৬ হাজার ১২৪ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিস জমা দেয়া হয়েছে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে স্বর্ণ প্রচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।