ইতালিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়ার পর সিসিলি দ্বীপে দুজন রোগীর মৃত্যুর পর ইতালিতে এ টিকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতালি বলছে, সাময়িকভাবে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন স্থগিত করেছে। খবর রয়টার্স ও এএফপির।

সিসিলি দ্বীপে দুজন পুরুষ রোগী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়ার পর মৃত্যুবরণ করলে বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এআইএফএ এ নিষেধাজ্ঞা জারি করে।

ইতালির নৌবাহিনী ৪৩ বছর বয়সী একজন অফিসার এবং ৫০ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা এ টিকা নেয়ার পর মারা গেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব সতর্কতামূলক দেশজুড়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিষিদ্ধ করা হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পর এর আগেও ইউরোপের বিভিন্ন দেশে লোকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতালি হচ্ছে ইউরোপের অষ্টম দেশ, যারা এই ভ্যাকসিন নিষিদ্ধ করলো।

এর আগে ইউরোপের দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং লুক্সেমবার্গ সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিষিদ্ধ করেছে।

বলা হচ্ছে—এই ভ্যাকসিন নেওয়ার পর অনেকের দেহে রক্তজমাট বেঁধে যাচ্ছে এবং এ নিয়ে ইউরোপজুড়ে একরকমের ভয় ছড়িয়ে পড়েছে। তবে এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়নি যে, এই ভ্যাকসিন গ্রহণের কারণেই এসব সমস্যা দেখা দিচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *