বাঘারপাড়া সংবাদদাতা:যশোরের বাঘারপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মল বিশ্বাস (৪৫) নামে এক সাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
নিহত নির্মল বিশ্বাস বাঘারপাড়ার বড়খুদড়া গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।শনিবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনের মধ্যে একজন পিকআপ চালক রাজধানীর আশুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু আহম্মেদ (৪০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৬৯) পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের পেছনে ধাক্কা দেয়। তখন সাইকেল আরোহী নির্মল গুরুতর আহত হন। পিকআপটি রাস্তার নিচে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপের ড্রাইভার ও পিকআপের মধ্যে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মল মারা যান। অন্য দু’জনকে যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাজুরা পুলিশ ক্যম্পের সহকারী ইনচার্জ হযরত আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৬৯ নাম্বারের বুলু রঙের পিকআপ ভ্যানটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যশোর খাজুরা বিদ্যুতের সাব স্টেশন এলাকায় আসলে পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি বাইসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতাালে ভর্তি রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান।