বিমানবন্দরে আড়াই কেজি সোনা ৯২ টি মোবাইল ফোনসহ ৫ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:বিমানবন্দরে আড়াই কেজি সোনা ও ৯২টি মোবাইল ফোনসহ ৫ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আবদুর রহমান সরকার (৪৬), মো. জাকির হোসেন (৩০) ও আবদুর রহমান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আটক ব্যক্তিরা। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএনের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

পরে তল্লাশি করে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালংকার, সোনার বার এবং ৯২টি মুঠোফোন জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *