জব্দকৃত ফেন্সিডিলের মধ্যে ২৫ বোতল সরিয়ে রেখে জেলে গেল জিআরপি পুলিশ

নিউজটি শেয়ার লাইক দিন

ঈশ্বরদী সংবাদদাতা: জব্দকৃত ২৬৪ বোতল ফেন্সিডিলের মধ্যে ২৫ বোতল নিজের বাক্সের লুকিয়ে রেখে শেষ রক্ষা হলো না জিআরপি পুলিশের কনস্টেবল নাঈম হোসেনের। গতকাল রাতে তার ব্যক্তিগত বাক্সে বা ট্রাংকে তল্লাশি চালিয়ে পাবনার পুলিশ সুপার এসব মাদক দ্রব্য জব্দ করেন। আজ দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাবনার জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় দায়িত্বরত সব জিআরপি পুলিশ কে ডোপ টেস্ট করানো হবে বলে তিনি জানান।

পুলিশ সূত্র থেকে জানা যায়, নাঈম হোসেন ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কম্পিউটারে দক্ষ হওয়ায় তাকে দিয়ে কম্পিউটারের কার্যাবলী সম্পাদন করে থাকেন জিআরপি থানার অফিস ইনচার্জ। আরো জানা যায়,গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ২৬৪ বোতল ঘোষিত ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানা আনা হয়। এরপর সুকৌশলে পুলিশ কন্সটেবল নাইম ২৬৪ বোতল ফেনসিডিলের মধ্যে থেকে ২৫ বোতল নিজের ব্যক্তিগত ট্রাঙ্কে রাখে। একই সঙ্গে আটক দুই মাদক ব্যবসায়ীকে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ আদালতে চালান দেওয়া হয়। ট্রাঙ্কের মধ্যে গোপনে ফেনসিডিল রাখার বিষয়টি থানার অপর এক কন্সটেবল দেখে পুলিশ সুপারকে অবগত করেন। তখন পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নাইম উল ইসলামকে ঘটনাস্থলে গিয়ে কন্সটেবল নাইমের ব্যক্তিগত ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

রেলওয়ে বিভাগীয় পাকশী পুলিশ সুপার মো. শাহাব উদ্দীন   বলেন, আমরা দেশে মাদকদ্রব্য ব্যবহার ও পাচার রধে পাচার রোধে বদ্ধ পরিকর। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি দেশ থেকে মাদক দ্রব্য নির্মূল করার জন্য। সে লক্ষ্যে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছি। মাদক ব্যবসায়ী মাদকসেবী যেকোনো পেশার ও সমাজের লোক হোক না কেন? আমরা তাকে প্রতিহত করতে বদ্ধপরিকর।  আমাদের ডিপার্টমেন্টে যদি কোন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী থেকে থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক থেকে কোনরকম অবহেলা করবে না। যেহেতু জব্দকৃত মাদকদ্রব্য থেকে মাদক সরিয়ে রেখে সে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীর মত অপরাধ করেছে। তাই তাকে শাস্তি প্রদান করা হয়েছে। আশা করছি পুলিশ ডিপার্টমেন্ট এর মধ্যে কোন পুলিশ সদস্য এই ধরনের মনমানসিকতা নিয়ে চাকরি করে থাকেন তাহলে তাদের বোঝা উচিত। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *