করোনায় আক্রান্ত হয়ে যশোরে পুলিশের কনস্টেবলের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোর সদর ট্রাফিক অফিসের দায়িত্বরত সদা হাস্যজ্জল সবার পরিচিত মুখ কনস্টেবল মানিক (৫৮) করোনাভাইরাসে  আক্রান্ত  হয়ে মৃত্যু মৃত্যুবরণ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঢাকা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট ৪৯ জন করোনা রোগীর মৃত্যু হলো।

যশোর সদর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মাহাবুব কবীর জানান, মানিক মোল্লা (কনস্টেবল নম্বর ৮৩৫) জ্বরে ভুগছিলেন। এজন্য তাকে করোনার নমুনা পরীক্ষা করাতে বলা হয় এবং ছুটি দেয়া হয়।

শুক্রবার বিকেলে ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।
টিআই মাহাবুব আরও বলেন, ‘পুলিশ কর্তৃপক্ষ তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে তিনি মারা যান।’

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, পুলিশ কনস্টেবল মানিক মোল্লার নমুনায় করোনা শনাক্ত হয়। তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করার জন্য পুলিশ বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়ার কনস্যালটেন্ট ডা. সৈয়দ সাজ্জাদ কামালের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *