ডেস্ক নিউজ: আজ রোববার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আবেদন অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
একজন আবেদনকারী সরাসরি এখানে ক্লিক করে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবেন
আবেদন শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে শুরু হবে নিয়োগ পরীক্ষা।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতায় বলা হয়েছে,
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর।
মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।
শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলার পর ৬০ দিনের মধ্যে পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। নিয়োগের লিখিত পরীক্ষা শেষে ২০২১ সালের জুন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এর পর ফল প্রকাশ করে পদায়ন শুরু হবে।
উল্লেখ্য গত সপ্তাহে ,এবছর সাড়ে ৩২ হাজার প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রলয়। তবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও শূন্য আসনের সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রলয়। তবে এ নিয়োগটিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তাদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেয়া হবে। তবে কবে নাগাদ পার্বত্য অঞ্চলের চাকরি প্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন মন্ত্রলয় তা এখনো ঠিক করেননি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই চাকরি পার্বত্য অঞ্চলে চাকরি প্রত্যাশীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য গত দুই বছর আগেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলে আসছিল সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ দিবেন।
কিন্তু গত এক বছর যাবত সারা বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ কার্যক্রম বন্ধ থাকে। বাংলাদেশের ও শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় এক বছর যাবত। যে কারণে শিক্ষাপতিষ্ঠানগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। দেশে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকে। এক পর্যায়ে গত সপ্তাহে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ৩২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন শিক্ষা মন্ত্রণালয় ।