স্টাফ রিপোর্টার: যশোরে একদিনের ব্যবধানে মোস্তফা (৫৫) নামে আরও একজন খুন হয়েছে। রোববার সকাল দশটার দিকে যশোর চুড়ামনকাটি ভৈরবনদ থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তফা যশোর সদর বাঘ ডাঙ্গা গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে রেখে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে গেলে মোস্তফা লাশ ভাসতে দেখে। সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠায়। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা দিকে শহরের প্রাণকেন্দ্রে বক্সার এলাকায় রাস্তার পাশে ইসরাফিল হোসেন মান্নাত নামে আরেক যুবক খুন হয়েছিল। তবে সেই যুবক খুনের এখনো কূলকিনারা খুঁজে পায়নি পুলিশ। একদিন হতে না হতেই আরও একজন খুন হল এ শহরে। প্রতিদিন খুন-খারাবির ঘটনা বেড়ে যায় শহরের সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বেড়েছে বহুগুণে এমনটিই জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।