ডেস্ক নিউজ: কলেজ বিশ্ববিদ্যালয়গলোতেই অন্যান্য ধর্মের ধর্মের মত ইসলাম শিক্ষা বিষয়ভিত্তিক পর চালু রয়েছে। একজন শিক্ষার্থী যে ধর্মের অনুসারী সেই শিক্ষার্থী সেই ধর্মের বিষয় নিয়েই বিশ্ববিদ্যালয় গুলোতে প্রশ্ন করবে এটাই স্বাভাবিক নিয়ম।
কিন্তু ভারতে ইতিহাস সৃষ্টি করেছে শুভম যাদব নামে এক হিন্দু শিক্ষার্থী। এই শিক্ষার্থী নিজের হিন্দুধর্মে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা নিয়ে পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করেছেন। বিষয়টি নিয়ে ভারতবর্ষসহ পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রেও আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষার্থী ইসলাম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মুসলিম সব শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নিলেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।
শুভম যাদব নামে এ হিন্দু শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্টে অংশ নিয়ে প্রথম হন। অমুসলিম ও কাশ্মীরের বাইরে কোনো ছাত্র হিসেবে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন এ শিক্ষার্থী।
শুভম যাদবের বাড়ি রাজস্থানের আলওয়ারে। যেখানে ২০১৭ সালে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পেহলু খান নামে এক গবাদি পশু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। সেই আলওয়ারের বাসিন্দা হয়ে শুভম ইসলামকে জানতে এই বিষয়ে স্নাকোত্তর করতে করতে চেয়ে ছিলেন। সেই থেকে তিনি ইসলাম শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়েে পড়াশুনা চালিয়ে যান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সকল মুসলিম শিক্ষার্থীদের পিছনে ফেলে তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।
শুভম যাদব বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন । ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করতে তাকে দুই বছর কাশ্মীরে থাকতে হবে। যা ভেবে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
তবুও থেমে যাওয়ার নয় শুভম। শুভম অবশ্য বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নন। তিনি জানান, এর আগেও কাশ্মীরে গিয়েছেন। সেখানকার মানুষও যথেষ্ট বন্ধুসুলভ বলে মনে হয় তার।
অমুসলিম হয়ে ইসলাম ধর্মের ওপরে স্নাতকোত্তর করতে এতো আগ্রহী কেন শুভম?
তিনি জানান, ইসলাম ধর্মের গভীরে গিয়ে জানার জন্যই তিনি এই বিষয়টি বেছে নিয়েছেন।
হিন্দু এই শিক্ষার্থী শুভম বলেন, আমি এ বিষয়ে পড়াশোনা করে যেটা বুঝলাম। অনেকে এই ধর্ম টা ভালো করে না জেনে, না বুঝে নানা কথা বলে থাকে। এটা সঠিক না। তাই যে কোন ধর্ম বিষয়ে কোন মন্তব্য করতে হলে, সে বিষয়ে অধিকর্তার জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমি তাই এই ধর্ম বিষয়ে নিয়ে পড়াশোনা করি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মুসলিম শিক্ষার্থীদের পাশ কাটিয়ে প্রথম স্থান অধিকার করি। তবে আমার যেটা মনে হয়েছে ইসলাম ধর্ম মোটেও ভ্রান্ত নয়।
এটি শান্তির ধর্ম। গুটি কতক মানুষ এ ধর্মের মূল বিষয়গুলো না বুঝে, না জেনে, তাদের মনগড়া কথাবাত্রা বলে থাকে। যে কারণে ভারতবর্ষসহ পশ্চিমা বিশ্ব ইসলাম সম্পর্কে কিছু টা নেতিবাচক ধারণা রয়েছে। তবে আমি বিশ্ববাসীকে জানাতে চাই এ ধর্ম মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। কোন মানুষকে ঘিন্না অবজ্ঞা বা জাতপাত সৃষ্টিতে ধর্মে বিশ্বাসী নয়“আমার মনে হয়, ইসলাম ধর্মটিকেই সব থেকে বেশি ভুল বোঝে মানুষ।
বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মনগড়া উক্তি দিয়ে থাকে। সেটা সমীচীন নয়। তাই যারা এই ধর্ম নিয়ে সমালোচনা করেন। তাদেরকে সমালোচনা করার পূর্বে এ ধর্ম বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জনের দিকনির্দেশনা রইলো আমার পক্ষ থেকে। তারপরে এই ধর্ম সম্পর্কে মন্তব্য করা উচিত বলে তিনি জানান।