মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের মনিরামপুরে ১ কেজি গাঁজাসহ রানা হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে জেলার মনিরামপুর উপজেলার মহাতাব নগর ৪ নম্বর ওয়ার্ড তাসফিয়া স্টোরের সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক রানা হোসেন উপজেলার মনিরামপুর সরসকাঠি গ্রামের চাঁদ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব-৬ এর সদস্যরা।

যশোর র‌্যাব-৬, এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন জানান, আটক রানা হোসন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। আজ বিকালে গোপনে সংবাদ আসে রানা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলার তাসফিয়া স্টোরের সামনে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *