দু’দিনে বেনাপোল দিয়ে ১২ তরুণীকে বাংলাদেশে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত দু’দিনে বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ১২ তরুণীকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ৮ জনকে আজ বিকালে এবং চারজনকে গতকাল দুপুরে দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন।এসব নারীরা দালালের প্ররোচনায় পড়ে সীমান্তের চূরায় ঘাট দিয়ে ভারতে পাচারের শিকার হন ৩ বছর আগে। এরপর সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।আট নারীকে উদ্ধারের তিন বছর পর ট্রাভেল পারমিটে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

ফেরত আসা নারীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি এনজিও তাদেরকে পুলিশের কাছ থেকে গ্রহণ করেছে আইনি সহায়তা দেয়।

ফেরত আসা নারীরা হলেন, খাগড়াছড়ির সীমা কামাল মোল্লা, যশোরের মাজেদা মন্ডোল, সালমা ও হাজিরা খাতুন, নারাণগঞ্জের আখি, চুয়াডাঙ্গার রানী শেখ, পটুয়াখালীর রেখা বেগম ও মাগুরার রিয়া শেখ।

গতকাল ফেরত আসা তরুণীর হলেন,আসমা আক্তার (২২),সোনিয়া আক্তার (২০),লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।
ফেরত আসা কিশোরী খাগড়াছড়ির সিমা জানায়, সে প্রতিবেশির বাড়িতে কাজ করতেন। একজন তাকে শহরে ভাল কাজের কথা বলে নিয়ে যায়। পরে ভারতে পুলিশের হাতে ধরা পড়ে সে জানতে পারে পাচার হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মহাসিন উদ্দীন জানান, আজ বিকালে ৮নারীকে ইমিগ্রেশন পুলিশের কাছে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছেন।ফেরত আসা নারীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়। গতকাল আরো চার নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন। এরপর তাদের কে এনজিওর মাধ্যমে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে মোট দুদিনে ১২ নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করলো।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *