স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার শিবচন্দ্রপুর ওয়াবদারখাল মসজিদের সামনে থেকে এসব গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,১। মোঃ নুর হোসেন(২৭), পিতা-মোঃ আজগর আলী, ২। নাজিম(৩২), পিতা-মোঃ নওশের আলী, উভয় সাং-হরিনাপোতা, থানা-শার্শা, জেলা-যশোর।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ সোমেন দাশ জানান, আটককৃত ওই দুই যুবক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসাা করে আসছিল। গতকাল বিকেলে গোপনে সংবাদ আসে আটককৃত দুই যুবক উপজেলার শিবচন্দ্রপুর মসজিদের সামনে মাদক কেনাবেচার জন্য্য অবস্থান করছে। এ সময়় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ দুপুরে তাদের বিরুদ্ধের মাদক আইনে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।