স্টাফ রিপোর্টার:যশোরের মনিরামপুরে ১ কেজি গাঁজাসহ রানা হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে জেলার মনিরামপুর উপজেলার মহাতাব নগর ৪ নম্বর ওয়ার্ড তাসফিয়া স্টোরের সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা। আটক রানা হোসেন উপজেলার মনিরামপুর সরসকাঠি গ্রামের চাঁদ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব-৬ এর সদস্যরা।
যশোর র্যাব-৬, এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন জানান, আটক রানা হোসন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। আজ বিকালে গোপনে সংবাদ আসে রানা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলার তাসফিয়া স্টোরের সামনে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।