যশোরে ৩০ পিস সোনাসহ ৩ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর, যশোর: যশোরে ৩০ পিস সোনাসহ তিন পাচারকারী আটক হয়েছে।

সোমবার দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুর পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণ সোনাসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, (১) রতন কুমার পোদ্দার (৪৯), পিতা-গোস্ট বিহারী পোদ্দার, গ্রাম-গোলাপরায়, ডাকঘর-পঞ্চসার, থানা-মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ, (২) প্রদীপ সাহা (৫৫), পিতা-মৃত মিন্টু সাহা, গ্রাম-মাঝিয়ারা, ডাকঘর-জীবনগঞ্জ বাজার, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, (৩) পংকজ দত্ত (৪৮), পিতা-সোভল দত্ত, কালীগঞ্জ শাহা রোড়, থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা।

জব্দকৃত স্বর্ণের ওজন তিন কেজি ৫০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৪২ লাখ টাকা বলে জানিয়েছে  বিজিবি।

উল্লেখ্য ১৯ নভেম্বর সকাল দশটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বেনাপোল আমড়াখালী বিজিবির চেকপোষ্টে একটি লোকাল বাস তল্লাশি করে আশিকুর রহমান নামে এক সোনা পাচারকারীকে আটক করেন । এরপর তার দেহ তল্লাশি করে ১৩টি সোনার বার জব্দ করেন। ওইসব সোনার ওজন ছিল এক কেজি ৪০০ গ্রাম। এসব সোনা জব্দের ২০ দিনের মাথায় আজ আবার এবিপুল পরিমাণের এসব সোনা জব্দ হলো।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমানের সোনা নিয়ে একটি পাচারকারী চক্র বেনাপোল সীমান্ত যাচ্ছে। এ সময় ফোর্স নিয়ে যশোর বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিছ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন তিন কেজি ৫০০ গ্রাম।

এসব জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য তাই দেড় কোটি টাকা। তিনি আরো বলেন গত ২০ দিন আগে আরো ১৩ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। অল্প দিনের ব্যবধানে ৪৯ বিজিবি ব্যাটেলিয়ান প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে। এ বিজিবি ব্যাটালিয়নের এটা বড় অবদান । আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *