সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।

রোববার (১লা সেপ্টেম্বর) ভোর চারটে ১৫ মিনিটে জেলার সাতক্ষীরার ভোমরা বিওপির সীমান্তের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির সদস্যরা তাকে গ্রেফতার করেন।

সে জেলার সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নসিম উদ্দিন গাজীর ছেলে।

এ সময়ে তো আর হেফাজত থেকে  দুই কেজি ভারতীয় হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির বিআইপি এনসিও হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল  ৩১ আগস্টে রাত ১১:৩০ ঘটিকায় এ্যাম্বুশ নিয়ে অবস্থান করেন। এক পর্যায়ে ভোর ৪:১৫ মিনিটে আভিযানিকদল একদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজী কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির দেয়া তথ্য মতে পাশের ঝোপঝাড়ের ভিতরে তল্লাশী করে ১টি বস্তায় রক্ষিত ভারতীয় ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *